সিরাত অ্যাকাউন্ট মুছে ফেলুন
সর্বশেষ হালনাগাদ ২১ নভেম্বর ২০২৬আপনি যেকোনো সময় আপনার সিরাত অ্যাকাউন্ট ও তার তথ্য মুছে ফেলতে পারেন। কীভাবে করবেন, আর আপনার তথ্যের কী হয়, তা এখানে দেওয়া হলো।
১. অ্যাপে
- সিরাত খুলে প্রোফাইল-এ যান।
- পরিচিতি চাপুন, তারপর অ্যাকাউন্ট মুছুন।
- পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্ট মুছুন চাপুন, নিশ্চিত করতে আবার চাপুন।
২. অ্যাপ ছাড়া
অ্যাপ খুলতে না পারলে আপনার মোবাইল নম্বর আর “আমার অ্যাকাউন্ট মুছুন” লিখে আমাদের বার্তা পাঠান। অনুরোধটি আপনার কিনা নিশ্চিত হতে আমরা ওই নম্বরে একটি এসএমএস পাঠাব, তারপর ৭ দিনের মধ্যে অ্যাকাউন্ট মুছে দেব।
৩. যা মুছে যায়
- আপনার নাম, মোবাইল নম্বর, ঠিকানা, ইমেইল, পাসওয়ার্ড ও প্রোফাইল ছবি।
- আপনার এনআইডি বা জন্ম নিবন্ধনের ছবি ও নম্বর।
- আপনার পোস্ট ও তার ছবি, মন্তব্য, লাইক আর আপনার পাঠানো মেসেজ।
- আপনার নোটিফিকেশন আর সব ডিভাইসের লগ ইন।
৪. যা রাখা হয়
প্ল্যানের পেমেন্ট, আয়, ট্রান্সফার ও টাকা তোলার হিসাব আইন অনুযায়ী যতদিন দরকার ততদিন রাখা হয়, কেবল “মুছে ফেলা সদস্য” নামে, কোনো নাম বা নম্বর ছাড়া। অন্য সদস্যরা আপনাকে যে মেসেজ পাঠিয়েছেন, তা তাদের কাছে থেকে যায়।
৫. মোছার আগে
ওয়ালেটে টাকা থাকলে আগে তুলে নিন: মুছে ফেলা অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় না। কোনো টাকা তোলার অনুরোধ অপেক্ষায় থাকলে, তা পরিশোধ হওয়ার পরে অ্যাকাউন্ট মুছতে পারবেন। পরে একই নম্বর দিয়ে নতুন সদস্য হিসেবে আবার যোগ দিতে পারবেন।